নীল রঙের গ্রহ-২
- ভাস্কর চক্রবর্তী
চিরকালের একটা বাড়ি
চিরকালের একটা মেঘের পাশে দাঁড়িয়ে আছে
চিরকালের আকাশ থেকে
চিরকালের বৃষ্টি ঝরে পড়ছে কলকাতায়
চিরকালের মেয়েরা
চিরকালের ছেলেদের দিকে এগিয়ে চলেছে
চিরকাল চিরটাকাল
আমাদের।
নীল রঙের গ্রহ-২
- ভাস্কর চক্রবর্তী
চিরকালের একটা বাড়ি
চিরকালের একটা মেঘের পাশে দাঁড়িয়ে আছে
চিরকালের আকাশ থেকে
চিরকালের বৃষ্টি ঝরে পড়ছে কলকাতায়
চিরকালের মেয়েরা
চিরকালের ছেলেদের দিকে এগিয়ে চলেছে
চিরকাল চিরটাকাল
আমাদের।
নিষিদ্ধ প্রেমের কবিতা-৩
- ভাস্কর চক্রবর্তী
ও মেয়েটি ভেবে দেখো, যদিও তোমার প্রেম, স্বামী ছিলো,
চুমু খেয়েছিলে তুমি এ কবিকে
পাখাহীন দগ্ধ ছোটো ঘরে-মনে করে দেখো।
মনে করে দেখো তুমি চেয়েছিলে শান্ত বাথরুম-
বলেছিলে, 'থেকে যাই'। মনে করে দেখো
এ কবির কবিতাও অযথা পচ্ছন্দ করেছিলে-
ঠোট দিয়ে চেপেছিলে এই ঠোট,
মেলে ধরেছিলে বুক - ও মেয়েটি মনে করে দেখো।
#
এসো, সুসংবাদ এসো
- ভাস্কর চক্রবর্তী
দিনগুলো, কেমন চাকার মতো,
অযথা আমাকে
পিষে যায়...।
- বাস থেকে নেমে মনে হলো
বিদেশেই আছি। তবু
কে ওই মেয়েটি?
আমাদের
ঘরের মেয়ের মতো মনে হয়।
হয়তো মিনুর বোন হবে। এসো,
সুংবাদ এসো -
আর কোন ইচ্ছে নেই, শুধু ওই
মেয়েটির সঙ্গে যেন
আমাদের
তরুণ কবির বিয়ে হয়।
#