ভৈরব
-আন্দালীব
-আন্দালীব
ব্রিজ থেকে নেমে এল অন্ধ ট্রাক
আর পাখিরা ধ্যানস্থ হল
আর পাখিরা ধ্যানস্থ হল
আমাদের সামনে জেগে উঠল
ক্ষমাহীন টোলপ্লাজা
ক্ষমাহীন টোলপ্লাজা
মেঘের ছায়ার নিচে দাঁড়িয়ে
কেউ কেউ সিগারেট খেল
কেউ কেউ সিগারেট খেল
বৃংহণ তুলে দূরে চলে গেল অন্ধ ট্রাক
সিগারেট ফেলে মানুষেরা যার যার মত
পাখি ও টোলঘরের মুখোমুখি হল।
পাখি ও টোলঘরের মুখোমুখি হল।