বেবীসিটার মহিলার চোখ
-আন্দালীব
আমি তার বাহুপাশে খুব মোলায়েম ঢলে পড়বো | উদ্বাহু ব্যাকপেইনের ভেতর আমার শাণিতবৃশ্চিকগুলো হেসে উঠবে যখন ||
আমি ঐ বেবীসিটার মহিলার স্নেহার্দ্র চোখ থেকে অফুরান বর্ষাঋতু খুলে নেবো |
তার বাহুলগ্ন প্রভূত দৃশ্যে গোপনে সংযুক্ত হবো এসে ||
স্পর্শাকাঙ্খী শিশুর মতো অনুক্ষন তার বাহুপাশে ঘুরে ঘুরে একদিন
আমিও খুব ক্লান্ত ঘুমিয়ে যাবো ||