.

প্রিয় কবি

অঞ্জন সরকার জিমি অমিত চক্রবর্তী অমিতাভ দাশ গুপ্ত অশোক দেব আন্দালীব আবিদ আজাদ আবুল হাসান আল মাহমুদ আলতাফ হোসেন আহসান হাবীব খোন্দকার আশরাফ হোসেন জয় গোস্বামী জীবনানন্দ দাশ টোকন ঠাকুর তানিম কবির দীপন চক্রবর্তী নবনীতা দেবসেন নির্মলেন্দু গুন নীরেন্দ্রনাথ চক্রবর্তী পূর্ণেন্দু পত্রী ফয়সল রাব্বি ফারাহ সাঈদ বিনয় মজুমদার বুদ্ধদেব বসু ব্রাত্য রাইসু ভাস্কর চক্রবর্তী মজনু শাহ মন্দাক্রান্তা সেন মহাদেব সাহা মাসুদ খান মুহাম্মদ মরিয়ম মৌ ভট্টাচার্য রণজিৎ দাশ রবীন্দ্রনাথ ঠাকুর রিফাত হাসান রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ শহীদ কাদরী শোয়েব শাদাব শ্বেতা চক্রবর্তী সমর সেন সমুদ্র গুপ্ত সরকার আমিন সাইয়েদ জামিল সিকদার আমিনুল হক সুকান্ত ভট্টাচার্য সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল সাইফুল্লাহ সুবোধ সরকার সুমন রহমান হুমায়ুন আজাদ হুমায়ূন আহমেদ হেলাল হাফিজ

অতি প্রগলভ শতাব্দীর কবিতা

অতি প্রগলভ শতাব্দীর কবিতা
- সিকদার আমিনুল হক


কবিতাকে থাকতে দাও একা, অস্পষ্ট আর পরস্ত্রীর মতো পবিত্র। 
মানুষের হাত, সে স্বচ্ছন্দ নামুক পাতালের নিচে, অন্ধকারে। 
পাল তোলার জন্যে কব্জির জোর এবং পাহাড়ে ওঠার জন্যে শক্ত গোড়ালি এখনও দরকার।
কবিতা সে থাকুক কামনাদাত্রীর ওষ্ঠে, 

বগলের নিচের ছোট অন্ধকারে, 
এবং যার প্রণয়িনী নেই, 
পানশালায় তার শেষ পাত্রে।

কবিতা তুমি উজ্জ্বল হও। 

তুমি বাঁচো। 
এবং সুবিশাল নারীর প্রশস্ত নিতম্বের মতো দায়িত্ববোধে আবৃত হও! 
মানুষকে তর্ক করতে দাও। 
জুয়াখেলার ত্রুটি নিয়ে সে চালাক ছুরি। 
তার পথ ছেড়ে দাও। 
সমুদ্র আর বালির দ্বীপ তাকে ডাকে। 
আসবাবের বার্নিশ তাকে দিক আত্মবিশ্বাস! 
গণিকার প্রণয়সঙ্গীতে সে টুকরো টুকরো করুক তার শৈশব স্মৃতি...কিন্ত্ত কবিতা, তুমি তো সম্রাট! 
তোমাকে নিয়ে গল্প করবে ক্ষত-বিক্ষত সৈনিক, যারা তোমাকে দ্যাখে না। 
তুমি সেই কিশোরীর অন্তর্বাস, বৃদ্ধেরা যার রঙ পর্যন্ত আঁচ করতে পারে না। 
বেতের চেয়ারে বসে যারা কেবল দীর্ঘশ্বাস ফেলে। 
কবিতা তুমি ওঠো! অগ্নিশিখা আর ক্রোধের মতো। 
পশুর মতো তোমার গর্জন। 
গুম্ফার সন্ধ্যার মতো তুমি সমগ্র হও। এবং বিষণ্ণ, কবরের গোলাপের মতো। 
এবং যে-নারী প্রায়শ প্রতারণা করে, তার মতো 
তুমি সমস্ত রাত্রির জন্যে কামার্ত হও... !